বাজারে এলো খুর্শিদা বারীর ‘বাংলা সাহিত্য: জীবন ও শিল্পবোধ’ 

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ এএম

প্রকাশিত হলো খুর্শিদা বারীর প্রবন্ধগ্রন্থ ‘বাংলা সাহিত্য: জীবন ও শিল্পবোধ’। বইটি প্রকাশ করেছে গ্রাফোসম্যান পাবলিকেশন্স। প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু। বইটির মূল্য ধরা হয়েছে তিন শত টাকা।

বইটিতে রয়েছে ১৯টি প্রবন্ধ। এগুলো হলো:  গিরিশচন্দ্র ঘোষের নাটক: ইতিহাস ও দেশপ্রেম, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা: ভিন্ন অবলোকন, দ্বিজেন্দ্রলাল রায়ের সাজাহান: বিষয়-বীক্ষা, জীবনানন্দ দাশের রূপসী বাংলা: বেদনার বিমিশ্র রূপ, নজরুলের মৃত্যুক্ষুধা ও কুহেলিকা: বিপ্লব-চেতনা, জসীম উদ্‌দীনের কবিতায় আধুনিকতা, নুরুল মোমেনের নেমেসিস: পুনর্পাঠ, বুদ্ধদেব বসুর তপস্বী ও তরঙ্গিণী: বিষয়ভাবনা, বিষ্ণু দে'র কবিতায় ঐতিহ্য ও শিল্পমেলা, আবু জাফর শামসুদ্দীন: জীবন ও সাহিত্যকর্ম, রণেশ দাশগুপ্তের উপন্যাসের শিল্প-প্রকরণ, আহসান হাবীবের কবিতার বিষয়ভাবনা, ফররুখ আহমদ: জীবন ও সাহিত্যকর্ম, আবদুল হকের প্রবন্ধে সমাজভাবনা, সৈয়দ ওয়ালীউল্লাহ: জীবনবোধ ও শিল্পকর্ম, শামসুর রাহমানের কবিতা: দেশপ্রেম, সৈয়দ শামসুল হকের নাটক: গণবিপ্লবচেতনা, বাংলা নাট্যচর্চায় বেঙ্গলী থিয়েটার: পুনর্পাঠ এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস: বিচার-বিশ্লেষণ।

লেখক খুর্শিদা বারীর জন্ম ১৯৭০ সালের ৩০ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার রাজাপুর গ্রামে। তার পিতা আব্দুল বারী মোল্লা ও মাতা নুরুন নাহার বেগম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ও এমএ, ঢাকা ‘ল’ কলেজ থেকে আইন বিষয়ে এলএলবি এবং নর্দান বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি ঔপন্যাসিক আকবর হোসেনের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে ‘আলোছায়া’ গ্রন্থ সম্পাদনা করেছেন।  এছাড়া তিনি সাপ্তাহিক অর্থবিত্ত পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

NJ
আরও পড়ুন