নাঙ্গলকোটে ঐতিহ্যবাহী ‘ঠান্ডা কালী’ মেলা অনুষ্ঠিত

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১১:৪২ এএম

কুমিল্লার নাঙ্গলকোটের ঐতিহ্যবাহী ‘ঠান্ডা কালী’ মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) উপজেলার মোঘরা গ্রামে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।

স্থানীয়রা জানান, ব্রিটিশ আমল থেকে এখানে প্রতি বছর পহেলা মাঘ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এটি কুমিল্লার সবচেয়ে বড় মেলা। দেশের বিভিন্ন এলাকা থেকে পণ্য নিয়ে ব্যবসায়ীরা এ মেলায় সমবেত হন। মেলাটি একদিনের হলেও কয়েকদিন আগে থেকে ব্যবসায়ীরা দোকানপাট সাজাতে শুরু করে। মেলায় খেলনা সামগ্রী, বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ এবং কাঠের সামগ্রী, কৃষি যন্ত্রপাতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীসহ বিভিন্ন ধরনের মালামাল কেনাবেচা হয়। নাগরদোলা ও পুতুল নাচ মেলায় যোগ করে ভিন্ন মাত্রা।

ছবি: খবর সংযোগ

মৌকরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফ উদ্দিন আলমগীর বলেন, ‘ঠান্ডা কালি’ মেলায় বড় বড় মাছ, গ্রাম বাংলার কৃষি যন্ত্রপাতি, নিত্য প্রয়োজনীয় জিনিস ও বাচ্চাদের খেলনার জন্য বিখ্যাত। প্রতি বছর মেলায় কয়েক হাজার দর্শনার্থীর সমাগম হয়।

RA
আরও পড়ুন
সর্বশেষপঠিত