দেশের জেলা উপজেলা পর্যায়ে উৎপাদিত প্যাকেটজাত খাদ্যের মোড়কে অধিকাংশ ক্ষেত্রে উপাদানের বর্ণনা দেওয়া থাকেনা। এতে ভোক্তার জন্য ওই খাদ্য গ্রহণ কতটুকু নিরাপদ তা জানতে পারছেন না। প্যাকেটজাত খাদ্যে লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটসহ অন্যান্য উপাদানের পরিমাণ জানাতে স্বাস্থ্য সতর্কবাণী চালুর দাবিতে ভোলায় অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে ভোলা প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন মাই রাইট এর উদ্যোগে কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন আয়োজক সংস্থা "মাই রাইট" ভোলার নির্বাহী প্রধান শেখ ফরিদের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, নাজিউর রহমান কলেজের সহকারী অধ্যাপক জুন্নু রায়হান, ভোলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. সুলাইমান, এডভোকেট সালাউদ্দিন প্রিন্স, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ সুমন, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মঞ্জুর আলম, ভোলা মিডিয়া ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আরিয়ান আরিফ, ভোলা মাল্টিমিডিয়া রিপোর্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সাংবাদিক গোলাম কিবরিয়া, ইয়ামিন, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম সানি, স্বেচ্ছাসেবক দলের নেতা এছাক ফরাজী প্রমুখ।
বক্তারা বলেন, অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটযুক্ত খাবার নিয়মিত গ্রহণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষ করে প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবারে এসব উপাদানের পরিমাণ সম্পর্কে ভোক্তাদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। তাই খাদ্যপণ্যের মোড়কে এসব উপাদানের পরিমাণ সহজে বোঝা যায়, এমন স্বাস্থ্য সতর্কবাণী সংযুক্ত করার দাবি জানান তারা।
বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ভোক্তাদের সচেতন করার পাশাপাশি খাদ্যপণ্যে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে ৪ শিক্ষার্থী আহত
ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত