চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী মুন্সীপুর গ্রাম থেকে বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা মূল্যের ৮টি অবৈধ স্বর্ণের বারসহ ১ জনকে আটক করেছে বিজিবি ব্যাটালিয়ন।
আটক স্বর্ণ পাচারকারী মিজানুর রহমান (৬১) একই উপজেলার পিরপুরকুল্লা গ্রামের মরহুম সোলেমান মোল্লার ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান জানান, গোপনে সংবাদ পাওয়া যায় যে, মুন্সীপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে মুন্সীপুর বিওপিকে সতর্ক করে একটি বিশেষ টহলদল মোতায়েন করা হয়। এদিন আনুমানিক বেলা ১১টা ৪০ মিনিটে কার্পাসডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলযোগে মুন্সীপুর বিওপির সামনের সড়কে পৌঁছুলে সন্দেহভাজন মিজানুর রহমানকে (৬১) টহলদল থামায়। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি তার কোমরের লুঙ্গির ভাঁজে স্বর্ণ বহন করার কথা স্বীকার করে। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে ৮টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা।
এছাড়া আটক ব্যক্তির কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং একটি ডায়াং ৫০ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তি, জব্দ করা বাটন মোবাইল ফোন ও মোটরসাইকেলটি দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে উদ্ধারকরা স্বর্ণবারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।
প্রাইভেটকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ