জামালপুরের মেলান্দহে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) দুপুরের দিকে উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। একই দিন সকালে উপজেলার আগপয়লা এলাকায় অটোরিকশার চাপায় নাজনিন নাহার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়।
শিশু নাহার ওই এলাকার নাজমুল হোসেনের মেয়ে। নিহত বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত দুই নারীর নাম পরিচয় না পাওয়া গেলেও আহতরা হলেন- মজিবর (৫৫), জীবন মিয়া (৩৫), পিতা মৃত ওয়াজেদ আলী এবং তুষার (৩৮), পিতা অ্যাডভোকেট শফিকুল ইসলাম। তাদের বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকায়।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. উজ্জ্বল কুমার সরকার বলেন, ‘দুর্ঘটনায় আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুই নারী মারা গেছেন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি জানতে পেরে জামালপুর জেনারেল হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত দুই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নড়াইলে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন এমপি নিপুণ রায়
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
মেঘনায় জেলেদের জালে ধরা পড়ছে বড় বড় পাঙ্গাশ