টেইলর-ট্রাভিসের প্রাক-বিয়ের নৈশভোজে তারকাদের জমকালো উপস্থিতি

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১২:০৭ পিএম

খ্যাতনামা সংগীতশিল্পী টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির সম্ভাব্য বিয়েকে ঘিরে বিশ্বজুড়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

মার্কিন একাধিক বিনোদনমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবারের সম্ভাব্য মূল বিয়ের আগে বৃহস্পতিবার (২ জুলাই) নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের ইনফোসিস থিয়েটারে একটি জমকালো প্রাক্-বিবাহ নৈশভোজ বা রিহার্সাল ডিনারের আয়োজন করা হয়।

প্রতিবেদন থেকে জানা গেছে, মূল বিয়ের অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হলেও এই বিশেষ নৈশভোজে প্রায় ১০০ জন নির্বাচিত অতিথি উপস্থিত হয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে এই আয়োজনে বেশ কয়েকজন তারকাকে উপস্থিত হতে দেখা গেছে বলে বিভিন্ন অভ্যন্তরীণ সূত্র দাবি করেছে।

হাই-প্রোফাইল এই আয়োজনের নিরাপত্তার স্বার্থে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশের সড়কগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এমনকি অনুষ্ঠানস্থলের প্রবেশপথগুলো তাঁবু দিয়ে ঢেকে দেওয়ায় ভেতর থেকে খুব বেশি ছবি বা তথ্য প্রকাশ্যে আসতে পারেনি। তবে বিভিন্ন অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে উপস্থিত অতিথিদের বিষয়ে বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়েছে।

অবশ্য এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত টেইলর সুইফট কিংবা ট্রাভিস কেলসির পক্ষ থেকে কথিত বিয়ে বা এই রিহার্সাল ডিনার সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফলে প্রকাশিত সমস্ত তথ্যই এখন পর্যন্ত সংশ্লিষ্ট গণমাধ্যম ও অভ্যন্তরীণ সূত্রের দাবির ভিত্তিতেই জানা গেছে।

Attr/YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত