গরমে ত্বকে ট্যানিং (Tanning) একটি বড় সমস্যা। তাই অনেকেই ত্বকের দীপ্তি হারিয়ে ফেলেন। ত্বকের উজ্জ্বলতা ফেরাতে রান্নাঘরের পরিচিত উপাদান বেসন ব্যবহার করতে পারেন। ত্বকের যত্নেও এটি বেশ উপকারী। বেসনের অন্যতম বড় গুণ হলো এটি ত্বকের রোদে পোড়া দাগ বা সানট্যান দূর করতে সাহায্য করে। নিয়মিত বেসন মাখলে ধীরে ধীরে কালো দাগ কমে যায়। সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে।
বেসনে প্রচুর পরিমাণে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান থাকায় এটি ত্বকের ফোলাভাব কমায়। এ কারণে ব্রণের সমস্যা দূর করতে এটি খুব ভালো কাজ করে। নিয়মিত বেসনের ফেসপ্যাক লাগালে ব্রণ হওয়ার প্রবণতা অনেকটাই কমে যায়। ত্বকের অতিরিক্ত তেল বা সিবাম নিয়ন্ত্রণ করতেও বেসন ভালো কাজ করে। ত্বকের তেলতেলে ভাব কমানোর জন্য বেসনকে ফেসপ্যাক বা স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন। ত্বকের যত্নে যেভাবে বেসনের প্যাক ব্যবহার করতে পারেন-
বেসন ও দইয়ের ফেসপ্যাক
২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ টক দই এবং এক চিমটে হলুদ গুঁড়ো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার এই প্যাকটি মুখে লাগান। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকে হালকা উজ্জ্বলতা এনে দেয়।
বেসন ও দুধের ফেসপ্যাক
বেসনের সঙ্গে সামান্য দুধ মিশিয়ে একটি পেস্ট তৈরি করে মুখে লাগান। দুধ ত্বককে ময়েশ্চারাইজ করে এবং নরম রাখে। সপ্তাহে দু-তিনবার এই প্যাকটি ব্যবহার করলে উপকার পাবেন।
বেসন ও টমেটোর ফেসপ্যাক
২ টেবিল চামচ বেসনের সঙ্গে ২ টেবিল চামচ টমেটোর রস বা পাল্প মিশিয়ে নিন। ভালো করে মেশানোর পর প্যাকটি মুখে লাগান। টমেটোতে থাকা প্রাকৃতিক অ্যাসিড ত্বকের কালচে ভাব এবং রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে।
সূত্র: এশিয়াননিউজ
নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নন: সাদিক কায়েম