রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় ধোঁয়ায় শ্বাসকষ্ট দেখা দিলে হাইকমিশনার ও তার স্ত্রীকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো ঘটনাটির রহস্য উন্মোচনে তদন্ত শুরু করেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪টা ৫৬ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়।
সংবাদ পাওয়ার পরপরই বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, কক্ষে বড় ধরনের আগুন না থাকলেও চারপাশ বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছিল এবং একটি টেলিভিশনে আগুন জ্বলছিল।
ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং বিশেষ যন্ত্রের সাহায্যে পুরো ভবনের ধোঁয়া বের করে দেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট বা বৈদ্যুতিক গোলযোগ থেকেই এ ধোঁয়ার সৃষ্টি হয়েছিল।
অন্যদিকে পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তা জানান, বাসার দুটি রুমে আগুন লেগেছিল এবং বর্তমানে চিকিৎসাধীন থাকা হাইকমিশনার ও তাঁর স্ত্রী ঝুঁকিমুক্ত রয়েছেন।
সোর্স: ফায়ার সার্ভিস সদর দপ্তর
বিটিভির নতুন মহাপরিচালক সাংবাদিক কাজী জেসিন
ঝাড়খণ্ডে বজ্রপাতে ১৪ প্রাণহানি: বৈরী আবহাওয়ায় ভারতে বাড়ছে মৃত্যু
বাণিজ্য বাড়াতে সীমান্তে ২৪ ঘণ্টা সেবা চালুর সিদ্ধান্ত পাকিস্তান ও ইরানের
গোলাবারুদ ঘাটতির তথ্য ফাঁসকারীদের জেলের হুঁশিয়ারি ট্রাম্পের
সৌদি সেনা অবস্থানে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুথিদের
ইরানের জনগণকে বিক্ষোভে উসকে দেওয়ার চেষ্টা চলছে: পেজেশকিয়ান
সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক প্রত্যাহার