ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা 

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৬:৫৬ এএম

উত্তর ইসরায়েলে একের পর এক রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। 

টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে তারা জানায়, উত্তর ইসরায়েলের মেরনে একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। 

পাশাপাশি রামোত নাফতালির কাছে আরেকটি সামরিক স্থাপনায় একঝাঁক 'আক্রমণকারী ড্রোন' পাঠানো হয়েছে।

এ ছাড়া উত্তর ইসরায়েলের মানারা ও জার'ইত জনপদেও রকেট হামলা করা হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। 

তবে ইসরায়েলি গণমাধ্যমে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আসেনি।

HN
আরও পড়ুন