মার্কিন সেনা নিহত হলে ভাঙতে পারে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৮:৫৬ এএম

আমেরিকান কোনো সেনা সদস্য নিহত হলে ইরানের সাথে চলমান যুদ্ধবিরতি সমাপ্ত করার বিষয়টি বিবেচনা করবেন বলে গোপনে নিজের সহযোগীদের জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সমর্থিত বাহিনীর সাথে একের পর এক সহিংস সংঘর্ষ ও ছোটখাটো লড়াই চললেও, গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক অভিযান স্থগিত রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা এখনও কার্যকর রয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, পুনরায় একটি বড় যুদ্ধে জড়িয়ে পড়ার ক্ষেত্রে প্রেসিডেন্টের এই অনিচ্ছা বা দ্বিধা এটিই ইঙ্গিত করে যে, মধ্যপ্রাচ্যে একটি ব্যাপক ও ভয়াবহ যুদ্ধ এড়াতে তিনি হয়তো আরও কয়েক সপ্তাহ—এমনকি কয়েক মাস পর্যন্ত এই ধরনের ছোটখাটো সংঘাত বা উত্তেজনা সহ্য করতে রাজি আছেন।

তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে যে, তারা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

YA
আরও পড়ুন