ইয়েমেনের উপকূলে শত্রুপক্ষের একটি চীনা তৈরি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। তাদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি জানিয়েছেন, দেশটির লাহিজ প্রদেশের উপকূলে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।
সারি বলেন, ভূপাতিত ড্রোনটি ছিল চীনে তৈরি উইং লুং-২ মডেলের সশস্ত্র নজরদারি ড্রোন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছের লাহিজ প্রদেশের উপকূলে এটি ভূপাতিত করা হয়।
হুথি মুখপাত্রের দাবি, ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারের সঙ্গে সংঘাত তীব্র হওয়ার পর থেকে এ পর্যন্ত এ ধরনের ১১টি চীনা তৈরি ড্রোন ভূপাতিত করেছে গোষ্ঠীটি।
শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্সের প্রতিবেদন