ভুটানে দ্বিতীয়বারের মতো বিজয়ী পিডিপি

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১১:৩৮ এএম

ভুটানের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয় লাভ করেছে সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগের পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দেশটিতে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভুটানের নির্বাচন কমিশনের পক্ষ থেকে বুধবার (১০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করার কথা রয়েছে।

পিডিপি ক্ষমতায় ফিরে আসতে ৪৭টি জাতীয় পরিষদের আসনের মধ্যে ৩০টি জিতেছে এবং ভুটান টেনড্রেল পার্টি (বিটিপি) ১৭টি আসন পেয়েছে। অর্থাৎ নির্বাচনে প্রায় দুই তৃতীয়াংশ আসন পেয়েছে পিডিপি। সূত্র : আল জাজিরা

FI
আরও পড়ুন