'হেগসেথ এখনো পেন্টাগনের কিন্ডারগার্টেনে যুদ্ধের নকশা আঁকছেন'

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪০ পিএম

যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এখনো পেন্টাগনের কিন্ডারগার্টেনে যুদ্ধের নকশা আঁকছেন বলে কটাক্ষ করেছেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবন আল-রেজা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ভুল হিসাব না করার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, দুই দেশের মধ্যকার দূরত্ব নির্ধারণ করবে ইরানের ক্ষেপণাস্ত্র।

হেগসেথের বক্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইবন আল-রেজা বলেন, পেন্টাগনের যুদ্ধের নকশা এখনো কিন্ডারগার্টেনের পর্যায়ে রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, বক্তব্য ও শক্তি প্রদর্শনের মাধ্যমে বিশ্বকে নিজেদের ইচ্ছামতো ভাগ করা যায়, এমন ধারণা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, শেষ কথা বলবে যুদ্ধক্ষেত্র। এরপরই তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, দুই দেশের মধ্যকার দূরত্ব নির্ধারণ করবে ইরানের ক্ষেপণাস্ত্র।

নিজের বার্তায় ইবন আল-রেজা আরও লেখেন, গতকাল ওমান সাগর, আজ ভারত মহাসাগর এবং আগামীকাল বে অব পিগস। এর মাধ্যমে সংঘাতের পরিধি আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দেন তিনি।

সবশেষে মার্কিন কর্মকর্তাদের উদ্দেশে ইরানের এই জেনারেল সতর্ক করে বলেন, কোনো ভুল করা হলে যুক্তরাষ্ট্র একটি নতুন বিভাজন দেখতে পাবে। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন