তেল বিক্রি করতে পারছে না ইরান: এমপি

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম

ইরান বর্তমানে তেল বিক্রি করতে পারছে না এবং দেশটির মুদ্রা ও আর্থিক পরিস্থিতি বেশ নাজুক বলে মন্তব্য করেছেন দেশটির এক আইনপ্রণেতা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হোমায়ুন সামেহ বলেন, যারা ইরানের আর্থিক অবস্থাকে শক্তিশালী হিসেবে তুলে ধরছেন, বাস্তবতা ও যুক্তি তার বিপরীত চিত্র নির্দেশ করছে।

তিনি বলেন, হরমুজ প্রণালি নিয়ে ইরান বিভিন্ন সমস্যার মুখে রয়েছে। এর ফলে দেশটির আমদানি কার্যক্রমও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামেহের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালি প্রায় উন্মুক্ত থাকার সময়ও আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে ইরানগামী কনটেইনারবাহী জাহাজগুলোকে একাধিক বিকল্প পথে চলাচল করতে হতো। কিন্তু বর্তমানে সেই বিকল্প পথগুলোও আর ব্যবহার করা যাচ্ছে না।

তার বক্তব্যে ইরানের তেল রপ্তানি, মুদ্রার মূল্য ও আমদানি কার্যক্রম নিয়ে দেশটির অর্থনৈতিক চাপের বিষয়টি উঠে এসেছে।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত