২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এই অপ্রত্যাশিত বিদয়ে বিশ্বজুড়ে কোটি সমর্থকের মতোই হতাশ হয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াও। তবে প্রিয় দলের এমন হতাশাজনক পরিণতিতেও জার্মানির প্রতি নিজের অটুট ভালোবাসা ও সমর্থনের কথা জানাতে ভোলেননি তিনি।

জার্মানির বিদায়ের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দলটির জার্সি পরা একটি ছবি প্রকাশ করেন স্পর্শিয়া। ছবিতে জার্মানির ঐতিহ্যবাহী সাদা হোম জার্সির সঙ্গে নীল জিন্স পরে হাসিমুখে পোজ দিতে দেখা যায় তাকে। তবে ছবির ক্যাপশনে ফুটে উঠেছে প্রিয় দলের বিদায়ে তার হতাশা, অভিমান ও আবেগ।
স্পর্শিয়া তার পোস্টে লিখেছেন, ‘হারো, ভালো খেলে হারো? হারো, বড় টিমের কাছে হারো? এভাবেই হতাশ (ডিসঅ্যাপয়েন্ট) করতে থাকো, তবুও আমি সমর্থন করে যাব। যবে থেকে ফুটবল বুঝি, যবে থেকে ফুটবল দেখি, তবে থেকে ভালোবাসি।’
সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের গৌরবময় অতীতে ফেরার আশা ব্যক্ত করে তিনি আরও লেখেন, ‘একদিন এই জার্মানি দল তাদের আগের গৌরব ফিরে পাবে, ঠিক তাদের আগের মহান প্রজন্মের মতো। জার্মানির প্রতি আমার ভালোবাসা অটুট থাকবে। আপাতত বাই বাই!’

উল্লেখ্য, বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল জার্মানি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের ১২০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র থাকার পর ম্যাচটি শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায়। পেনাল্টি শুটআউটে জার্মানির দুর্বলতা আরও স্পষ্ট হয়ে ওঠে এবং প্যারাগুয়ের কাছে ৪-৩ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় তারা।
ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত শোবিজ তারকারা, ক্যাপশনে খোঁচা দিয়ে 'জাপানটিনা'
গোবিন্দের পরকীয়া নিয়ে মুখ খুললেন স্ত্রী সুনীতা আহুজা