প্রতিটি দিন নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে। আজ ৪ সেপ্টেম্বর, ২০২৫-এ জীবনের নানা ক্ষেত্রে রাশিফল অনুযায়ী কী ঘটতে পারে, তা জেনে নিন-
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায় আশানুরূপ অগ্রগতি হবে। আর্থিক সুবিধা আসতে পারে। নতুন সুযোগের খোঁজে থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
বৈদেশিক যোগাযোগ শুভ। কাজে উন্নতি ও সুনাম বাড়বে। প্রত্যাশা পূরণে ধৈর্যের প্রয়োজন।
মিথুন (২১ মে-২০ জুন)
কর্মক্ষেত্রে মতান্তর তৈরি হতে পারে। স্থির লক্ষ্য ধরে এগোলে পরিবর্তন আসবে। সিদ্ধান্তে স্থির থাকুন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
সামাজিক যোগাযোগ বাড়বে। ব্যবসায়ীরা যৌথ কাজে লাভবান হবেন। ব্যক্তিগত সম্পর্কে উন্নতি আসবে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
নতুন পরিকল্পনা মাথায় আসতে পারে। শরীর ও মানসিক চাপ বাড়বে। সমস্যার সমাধানে নিকটজনের সহায়তা পাবেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
লাভজনক কাজ হাতে আসবে। অপ্রত্যাশিত অর্থলাভ হতে পারে। প্রেম-প্রণয় শুভ। কর্মক্ষেত্রে পদস্থদের আনুকূল্য পাবেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
স্থাবর সম্পত্তি নিয়ে অগ্রগতি হবে। অমীমাংসিত সমস্যা সমাধানের পথ মিলবে। প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও এগোতে পারবেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
যোগাযোগে উৎসাহ পাবেন। ভাই-বোন বা ভাতৃস্থানীয় কারও সহযোগিতা মিলবে। বকেয়া টাকা ফেরত আসতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। নতুন পরিকল্পনা আসতে পারে। জটিলতা কেটে যাবে। প্রতিটি কাজে কৌশলী হতে হবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ব্যক্তিগত মাধুর্যই শক্তি হবে। কাজে দ্রুত সাফল্য আসবে। ব্যবসায় বাধা থাকলেও উন্নতি মিলবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। খরচ বাড়তে পারে। লক্ষ্যপানে এগোতে দৃঢ় থাকতে হবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসা ও অর্থনৈতিক ক্ষেত্রে শুভ সময়। পুরনো সমস্যা মিটতে পারে। পরিবারের প্রবীণদের স্বাস্থ্যের দিকে নজর দিন।
অ্যালোভেরা-নারকেল তেল: ত্বকের যত্নে কোনটি বেশি কার্যকর
ওজন দ্রুত কমাবে যে আটার রুটি
ঠোঁট গোলাপি করার ঘরোয়া উপায়