সৌদি শাসকগোষ্ঠী জায়নবাদী পথ অনুসরণ করছে: আল-হুথি

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৫ এএম

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইয়্যেদ আবদুল মালিক আল-হুথি আমেরিকা, ইসরায়েল এবং সৌদি আরবের কঠোর সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, হাজারো নিপীড়ন সত্ত্বেও ইয়েমেনের জনগণ কখনোই আত্মসমর্পণ করবে না।

২০১৬ সালে সৌদি যুদ্ধবিমান দিয়ে সানার ‘গ্র্যান্ড হল’-এ হামলার দশম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন। তার মতে, সৌদি শাসকগোষ্ঠী ইসলামি স্লোগান দিলেও বাস্তবে তারা জায়নবাদী পথ অনুসরণ করছে।

আল-হুথি অভিযোগ করেন, সৌদি আরব ইয়েমেনের সাধারণ মানুষ, শিশু ও নারীদের লক্ষ্যবস্তু বানিয়ে গুরুতর অপরাধ ঘটাচ্ছে। আমেরিকা ও ব্রিটেনের ওপর নির্ভর করেই তারা মূলত এই ধ্বংসাত্মক হামলাগুলো পরিচালনা করে আসছে।

সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরের উদাহরণ টেনে তিনি সতর্ক করেন যে, অন্যায় আগ্রাসনে অংশ নিলে তার পরিণতি সবসময় ভয়াবহ হয়। অর্থনৈতিক লাভের আশায় সৌদি জোটে যোগ দেওয়া একটি বড় ভুল।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি কাতারকে তাদের অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অবস্থান পুনর্বিবেচনা করার আহ্বান জানান। পাশাপাশি মুসলিম উম্মাহকে ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে শক্তভাবে দাঁড়ানোর তাগিদ দেন।

এইচএন
আরও পড়ুন