জয়পুরহাট জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জোরদার করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পুলিশ সুপার শাহনাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাবসহ কমিটির অন্যান্য সদস্যরা। সভায় বক্তারা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল, স্বাভাবিক ও জোরদার রাখার ওপর বিশেষ তাগিদ দেন।
সাবেক স্ত্রীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ রায়হানের
টানা ৫ দিন ধরে শূন্য রেখায় আটকে আছেন এক নারী